Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৮, ২০২১ , ৪:৪২ অপরাহ্ণ

আগামী ৩ দিন বাড়বে বৃষ্টি

লেখকঃ আজকালের কণ্ঠ

আগামী ৩ দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, গত কয়েক দিনের চেয়ে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। কিছু সময়ে হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

প্রিন্ট করুন