বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ধর্ষণ ও পুলিশে চাকরী দেয়ার নাম করে অর্থ বাণিজ্যের অভিযোগে রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হামীম নূরীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শ্রীফলতলা এলাকায় তাকে গ্রেফতার করে। আওয়ামী লীগ নেতা হামীম নূরীকে পুলিশ দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন হাওলাদার জানান, পুলিশের চাকরি দেওয়ার কথা বলে অর্থ গ্রহণ ও ধর্ষণের অভিযোগে ফকিরহাট থানা ও বাগেরহাট আদালতে রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক রামপাল উপজেলা ভাইস হামীম নূরীর বিরুদ্ধে দুটি মামলা করেছেন এক নারী। ওই মামলার হামীম নূরীকে গ্রেফতার করা হয়। তাকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।