Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৪, ২০২১ , ৫:৫১ অপরাহ্ণ

করোনায় প্রাণ গেল আরও ২১০ জনের

লেখকঃ আজকালের কণ্ঠ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৪৯০টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ। দেশে করোনায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৫২ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনের।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত রোববার দেশে করোনায় ২৩০ জনের মৃত্যু হয়, যা একদিনে দেশে সর্বোচ্চ মৃত্যু।

প্রিন্ট করুন