Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১০, ২০২১ , ১১:৩৪ অপরাহ্ণ

বিধিনিষেধের দশম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৭৯১

লেখকঃ আজকালের কণ্ঠ

চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আজ শনিবার রাজধানীতে বাসা থেকে বের হওয়ার অভিযোগে ৭৯১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধিনিষেধ ভঙ্গ করায় ২১২ জনকে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করেন। পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন অনুযায়ী বিধি লঙ্ঘন করাসহ বিভিন্ন অপরাধে ৩৬১ গাড়িকে ৯ লাখের বেশি টাকা জরিমানা করেছেন।

এদিকে, গতকাল সরকারি বিধিনিষেধ অমান্য করায় র‍্যাবের ১২৫টি ভ্রাম্যমাণ আদালত সারা দেশে ১৪৫ জনকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা জরিমানা করেন। এ ছাড়া বিধিনিষেধ কার্যকরে সারা দেশেসক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

প্রিন্ট করুন