Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২১, ২০১৯ , ৯:৪০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী আবুধাবি পৌঁছেছেন

লেখকঃ আজকালের কণ্ঠ

অজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফরে নিউ ইয়র্ক যাবার পথে শুক্রবার বিকেলে (স্থানীয় সময়) আবুধাবী পৌঁছান।

প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন।

সফরকালে প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ২৮ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন। খবর বাসস।

প্রিন্ট করুন