Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৬, ২০২১ , ৮:৪১ অপরাহ্ণ

রওশন এরশাদ ও জি এম কাদেরকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

লেখকঃ আজকালের কণ্ঠ

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা জি এম কাদেরকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়ে বিরোধী দলীয় নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু আজ দুপুরে জিএম কাদের এবং বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঁইয়ার কাছে শুভেচ্ছা কার্ড হস্তান্তর করেছেন।

প্রিন্ট করুন