Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৬, ২০২১ , ৬:১৪ অপরাহ্ণ

করোনায় আরও ১৬৩ মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ড

লেখকঃ আজকালের কণ্ঠ

করোনাভাইরাসে দেশে একদিনে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১১৫২৫ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গতকাল (৫ জুলাই) সর্বোচ্চ ৯ হাজার ৯৬৪ জন রোগী শনাক্ত হয়।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

প্রিন্ট করুন