Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৮, ২০২১ , ৫:৫০ অপরাহ্ণ

করোনা শনাক্তের সব রেকর্ড ভাঙল, মৃত্যু ১০৪

লেখকঃ আজকালের কণ্ঠ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৬৪ জনের। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৭ এপ্রিল ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর আজই সর্বোচ্চ শনাক্ত হলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৬৭০ জনের। করোনায় মারা গেছেন ১৪ হাজার ২৭৬ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

প্রিন্ট করুন