Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২, ২০১৯ , ১০:১৩ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

এম রহমান : গত বুধবার( ২৮ আগস্ট) সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা মোহাম্মদ নাসিম এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী।

সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা। সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাড. খোন্দকার শামসুল হক রেজা সহ বক্তব্য রাখেন সহ-সভাপতি এ্যাড. খান আলতাফ হোসেন ভুলু, আলহাজ্ব মোঃ ওমর ফারুক, মোঃ আবুল কালাম আজাদ, বাবু ছবি বিশ্বাস, আলহাজ্ব শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শাহ মোঃ আশরাফুল হক জার্জ, মোস্তফা কামাল। যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ্র, সম্পাদক মন্ডলীর সদস্য কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, শাখাওয়াত হোসেন সুইট, মোঃ আবুল হোসেন, এ্যাড. গাজী জসিম উদ্দিন, মোঃ আতিকুল হক আতিক, এ্যাড. শামসুল হক, মোঃ আজম খান, অধ্যাঃ নাজমুল ইসলাম পানু, শওকত হোসেন সানু, নিউ নিউ খেইন, আলহাজ্ব মকসুদুল ইসলাম, আবদুস ছালাম বাবু, এ,কে,এম করম আলী, বাবু কেশব রঞ্জন সরকার, আমজাদ হোসেন, আবু জাফর রিন্টু, আঃ রব খান, হারুন অর রশিদ, হালিম খান প্রমুখ।

সভায় বক্তাগন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের অন্যান্য শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। সকল খুনীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবী করেন।

আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রিন্ট করুন