Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৫, ২০২১ , ২:২৪ অপরাহ্ণ

নেতা-কর্মীদের কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

লেখকঃ আজকালের কণ্ঠ

সবুজ শ্যামল বাংলাকে আরও সবুজ করতে আওয়ামী লীগের প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী জানান, কৃষক লীগের উদ্যোগে প্রতিবছর আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন বৃক্ষরোপণ করে। এবারও কৃষক লীগের উদ্যোগে দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী সকলকে একটা করে বনজ, ফলদ ও ভেষজ গাছ রোপণের আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একটি বনজ, একটি ফলদ ও ভেষজ গাছ রোপণ করেন গণভবন প্রাঙ্গণে।

প্রিন্ট করুন