Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১০, ২০২১ , ১০:২৫ অপরাহ্ণ

কম ভাড়ায় ৪ বিভাগে পুলিশ বাস সার্ভিসের যাত্রা শুরু

লেখকঃ আজকালের কণ্ঠ

কম ভাড়ায় দূরপাল্লার যাত্রায় বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। গত ২৭ মে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে রংপুরের উদ্দেশ্যে এ সার্ভিসের প্রথম বাসটি ছেড়ে যায়। এবার খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ রুটে ঢাকা থেকে ছেড়ে যাবে এ বাস সার্ভিস।

বুধবার (৯ জুন) রাতে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (১০ জুন) বিকেল পাঁচটায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বাংলাদেশ পুলিশের সদস্যের কল্যাণার্থে বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসের বাস ঢাকা-খুলনা, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটে ছেড়ে যাবে।

একইভাবে বাসসগুলো আগামী শনিবার বিকেল তিনটায় খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ মেট্রোপলিটন/জেলা পুলিশ লাইন্স থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

প্রিন্ট করুন