Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১, ২০২১ , ৩:২৫ অপরাহ্ণ

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

লেখকঃ আজকালের কণ্ঠ

ঝড়ো বাতাসসহ বৈরী আবহাওয়া বিরাজ করায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ( বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে নয়টা থেকে ঝড়ো বাতাস বইতে থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

এ তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি হচ্ছে। সকাল নয়টার দিকে ঝড়ো বাতাস বইতে থাকলে পদ্মা উত্তাল হয়ে উঠে। সাড়ে নয়টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ বন্ধ রাখা হয়েছে।

তিনি আরো বলেন, লঞ্চ বন্ধ থাকায় ঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে। অনেকে ফেরিতে পার হচ্ছে। আবার অনেকে আবহাওয়া স্বাভাবিক হবার অপেক্ষায় আছে। ঝড়োবাতাস থেমে গেলে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

প্রিন্ট করুন