Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১২, ২০২১ , ১১:০০ অপরাহ্ণ

সিনোফার্মের টিকা যারা প্রথমে পাবেন

লেখকঃ আজকালের কণ্ঠ

বাংলাদেশের কাছে চীনের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে উপহারের এই টিকা হস্তান্তর করেন।

এ টিকা কাদের দেওয়া হবে, আজ সাপ্তাহিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, চীন থেকে পাওয়া সিনোফার্মের ৫ লাখ করোনার টিকা মেডিকেল ও নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্টদের দেওয়া হবে। এ সংখ্যাটি কিন্তু অনেক বেশি নয়। তাদের আমরা একই দিনে দেব না। ভাগে ভাগে দেব। তাহলে কিন্তু আমরা তিন-চার দিন অনেক বেশি সময় ধরেই কার্যক্রম চালাতে পারব।

নাজমুল ইসলাম বলেন, পাশাপাশি চীন থেকে বাণিজ্যিকভাবে যে টিকা সরবরাহ করার কথা রয়েছে, সেটি নিয়েও আলাপ-আলোচনা চলছে। আমরা মনে করি, বন্ধুপ্রতীম চীনের কাছ থেকে দ্রুত সাড়া পাবো। আশা করি, সেটি হলে খুব দ্রুতই আমরা প্রথম ডোজের ভ্যাকসিন কার্যক্রম যেটি বন্ধ হয়েছে, তা চালু করতে পারব।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের আরও টিকার প্রয়োজন। আজকে গ্রহণ করা টিকাগুলোর দুই ডোজে মাত্র আড়াই লাখ লোককে টিকার আওতায় আনা সম্ভব হবে। টিকাদান চালু রাখতে চীন থেকে প্রতি মাসেই কিছু ভ্যাকসিন চায় বাংলাদেশ। জুন-জুলাই থেকে তা দেওয়ার আশ্বাস দিয়েছে বেইজিং।’

প্রিন্ট করুন