Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১০, ২০২১ , ১১:২১ অপরাহ্ণ

দেশের টাকায় করোনার উপস্থিতি

লেখকঃ আজকালের কণ্ঠ

মানুষের পর এবার বাংলাদেশের ব্যাংক নোটে করোনাভাইরাসের আরএনএর উপস্থিতি পাওয়া গেছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একদল গবেষক এমনটাই দাবি করেছে।

আজ সোমবার যবিপ্রবির প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলন হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

সবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘গবেষক দল ব্যাংক নোটে ৭২ ঘণ্টা পর্যন্ত ভাইরাসের এন-জিনের উপস্থিতি এবং ৮-১০ ঘণ্টা পর্যন্ত ওআরএফ জিনের স্থায়িত্ব শনাক্ত করতে পেরেছেন।’

প্রিন্ট করুন