Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৩১, ২০২১ , ৩:৪০ অপরাহ্ণ

করোনার টিকা নিলেন ওবায়দুল কাদের

লেখকঃ আজকালের কণ্ঠ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

বুধবার (৩১ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথম ডোজের টিকা গ্রহণ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে জাতীয় টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ১০ হাজার ১৪১ জন, নারী ২০ লাখ নয় হাজার ৫৩৮ জন।

টিকা গ্রহণকারীদের মধ্যে এখন পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৩১ জনের।

প্রিন্ট করুন