Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২, ২০২১ , ১২:৩৪ অপরাহ্ণ

করোনার টিকা নিলেন মির্জা ফখরুল

লেখকঃ আজকালের কণ্ঠ

করোনাভাইরাসের টিকা নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালে স্ত্রী রাহাত আরা বেগমসহ টিকা নেন। এছাড়া একই সময়ে তার ব্যক্তিগত ড্রাইভার হেলাল উদ্দিনও টিকা নেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিঙ্গাপুরে প্রায় এক মাস চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার দেশে ফিরেন বিএনপি মহাসচিব। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

এছাড়াও ইতিমধ্যে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনও করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।

প্রিন্ট করুন