Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৯, ২০২৬ , ৯:১৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৮, ২০২৬ , ৩:৪৫ অপরাহ্ণ

দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ গৌরনদী উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান

লেখকঃ এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি

“সাহিত্য সমাজের দর্পন”

দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ বরিশালের গৌরনদী উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে গৌরনদী বাসস্ট্যান্ড সাপ্তাহিক গৌরনদী পরিক্রম অফিসে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ গৌরনদী উপজেলা শাখার আয়োজনে অভিষেক অনুষ্ঠান নবগঠিত কমিটির সভাপতি মোঃ পলাশ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম।

উদ্বোধক ছিলেন এইচএসটিটিআই এর পরিচালক ও কেন্দ্রীয় দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর মোঃ রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের বরিশাল বিভাগের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির

দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শাহীন ভূঁইয়া, দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের উপদেষ্টা কবিরত্ন শিকদার রেজাউল করিম।

দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদ গৌরনদী উপজেলা শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক খাইরুল ইসলাম,গৌরনদী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ মোস্তফা হাওলাদার,লিটন খান,মোঃ সুমন হাওলাদার, দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদ বরিশালের সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাহিত্য সম্পাদক বিষ্মদেব বারই,দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ,অর্থ সম্পাদক আবদুল মতিন ফরাজি,সদস্য জাকির হোসেন,গৌরনদী উপজেলা শাখার সহ-সভাপতি ফাতেমা জাহান চাঁদনী, নির্বাহী সদস্য মো: সোরাব হোসেন শরীফ,সুধীজন সহ দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন