Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬ , ৯:০৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৭, ২০২৬ , ৬:৩৯ অপরাহ্ণ

মঠবাড়িয়ায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩০০ পিস ইয়াবাসহ মোঃ রাকিব খান ওরফে কালু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।িয়ায় ৩০০ পিস ইয়াবাসহ মোঃ রাকিব খান ওরফে কালু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মঠবাড়িয়া থানাধীন তুষখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদয়তারা বুড়িরচর এলাকায় রাকিবের বসতঘরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট করুন