Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬ , ২:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৬, ২০২৬ , ১:১১ অপরাহ্ণ

জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা

লেখকঃ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের উদ্যোগে এ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, রপ্তানি মুখি প্রাণীসম্পদে গড়বো দেশ ,সবার আগে বাংলাদেশ , এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আফরোজা আফসানা। এতে বক্তব্য দেন প্রাণীসম্পদ কর্মকর্তা সোলায়মান সরকার। আরো বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আননু মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, খামারি আতাউর রহমান প্রমুখ।

প্রিন্ট করুন