রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বরের সম্মেলন কক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আশিক হাজরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওলিউল ইসলাম।
এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় স্থানীয় খামারিরা প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় খামারিদের বিদ্যমান সমস্যাগুলো সমাধান, আধুনিক ও বাণিজ্যিক খামার ব্যবস্থাপনা সম্প্রসারণ এবং প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার বিষয়ে আলোচনা করা হয়।