পিরোজপুরের নেছারাবাদে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ মাহমুদ তামিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও মেয়র শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মানিক, উপজেলা জামায়াতে ইসলামী আমির আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক মুহিদুল ইসলামসহ উপজেলার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিগন
সভায় বক্তারা বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগের মতো অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।”
তারা আরও বলেন, “সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।”