মঙ্গলবার (২৪শে নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নাট্যশালার সেমিনার কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা।
সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সভাপতি ফারহানা চৌধুরী বলেন, ১৯৭৮ সালে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা গঠিত হয়। বর্তমানে বাংলাদেশের ৬৪ টি জেলায় এই সংস্থার কমিটি আছে। ২০০৪ সাল থেকে দেশব্যাপী বয়স ও বিষয় ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগীতা শুরু হয়। এই প্রতিযোগীতা, এর আহবায়ক ছিলেন নৃত্যগুরু আমানুল হক। এ প্রতিযোগীতা বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাথে যৌথ ভাবে শুরু হয়।
তিনি বলেন, প্রতি বছর সারা দেশ ব্যাপী বাংলাদেশের ৬৪ টি জেলায় এক যোগে প্রতিযোগীতার বাছাই পর্ব শুরু হয়। নৃত্যের প্রতিটি বিষয় যেমন (সৃজনশীল, লোকনৃত্য, কথক নৃত্য, ভরত নাট্যম নৃত্য, মনিপুরী নৃত্য, ওডিসি নৃত্য, কথাকলি নৃত্য, কুঁচিপুরী নৃত্য ও দলীয় নৃত্য) “ক,খ,গ,ঘ” এই ৪টি শাখায় ৩ জন করে বাচাই করে ঢাকায় আসেন চুড়ান্ত প্রতিযোগীতা পর্বে। আগামী ১৭ ও ১৮ ই ডিসেম্বর এ প্রতিযোগীতা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এবং ১৮ তারিখে পুরষ্কার বিতরন করা হবে।
ফারহানা চৌধুরী বলেন, এ বছর থেকে নতুন ভাবে সংযোজন করেছি আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা, তা ছাড়া এবছর থেকে নৃত্য শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পাওয়া ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান।
এছাড়াও তিনি বলেন, আগামী ৬ ই ডিসেম্বর জিপিএ ৫ পাওয়া ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
এ সময় তিনি ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটিতে রয়েছে সভাপতি ফারহানা চৌধুরী বেবী; সহ-সভাপতি নিলুফার ওয়াহিদ পাপড়ী, ড. সোমা মুমতাজ, মুনমুন আহমেদ, ফাতেমা কাসেম, সোহেল রহমান, শফিকুর রহমান, আব্দুর রশিদ স্বপন, এমদাদুল হক খোকন, প্রনব কুমার ত্রিপুরা ও নীলাঞ্জনা জুঁই; সাধারন সম্পাদক সাজু আহমেদ; সহ সাধারন সম্পাদক আমিরুল ইসলাম মনি, আতিকুর রহমান উজ্জল ও এনামুল হক বাচ্চু; কোষাধ্যক্ষ কস্তুরী মুখার্জী; সহ কোষাধ্যক্ষ তোফায়েল আহমেদ ও শহিদুল ইসলাম বাবু; সাংগঠনিক সম্পাদক এম আর ওয়াসেক; সহ সাংগঠনিক সম্পাদক সাবিনা হেমন্তা, গোলাম মোস্তফা ববি ও মাহবুব হাসান সোহাগ; সাংস্কৃতিক সম্পাদক অনিক বোস; সহ সাংস্কৃতিক সম্পাদক জিনিয়া জোসনা, মৈত্রী সরকার ও আরিফুজ্জামান চয়ন; প্রচার সম্পাদক এ এইচ সামছ; সহ প্রচার সম্পাদক নয়ন চন্দ্র; মোহাম্মদ উজ্জল মিয়া ও সজল মজুমদার; দপ্তর সম্পাদক এম এ মতিন; সহ দপ্তর সম্পাদক দোলা মজুমদার, হাসনা ফিতরিয়া ফাহমিদা কাকলী ও মুরাদ জামান খান; গবেষনা সম্পাদক কামরুল হাসান ফেরদৌস।
কমিটির বাকি সদস্যরা হলেন, সহ গবেষনা সম্পাদক আক মাসুম সবুজ ও অনন্যা বড়ুয়া; প্রশিক্ষন সম্পাদক শেখ আবিদুর রহমান কচি; সহ- প্রশিক্ষণ সম্পাদক আইরিন পারভীন, সাদিকা ইয়সমিন সান্তনা ও শহিদুল ইসলাম; আর্ন্তজাতিক সম্পাদক নুসরাত জান্নাহ রুহী; সহ আর্ন্তজাতিক সম্পাদক রাহাত আরা স্মৃতি, কে এম শাকিল আরমান ও ইফতেখার রহমান সৌরভ; ক্রীড়া ও সমাজকল্যান সম্পাদক তাবাসসুম আহমেদ; সহ ক্রীড়া ও সমাজকল্যান সম্পাদক নুরে আলম চন্দন, মোঃ জাবেদ হোসেন ও মোঃ বেলায়েত হোসেন; আইন বিষয়ক সম্পাদক তামান্না তাবাসসুম মৌরী; সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক ও নাইমুজ ইনাম নাইম; তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী সিম্বা; সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারাহ দিবা সিমন, অবন্তিকা আল রেজা ও আবুল কালাম আজাদ।
এছাড়ও সিনিয়র কার্যকরী পরিষদের সদস্য আফরোজা কামাল গীতা, বেনজীর সালাম, সামিনা হোসেন প্রেমা, মোকাম্মেল হোসেন রিপন, লুৎফর রহমান ফারুকী ও আফরিনা আফরোজ চৌধুরী; এ ছাড়াও কার্যকরী সদস্য সাহিদা হোসেন কিটি, নাহিদা পান্না, শাহজাহান হোসেন লিমন, চন্দনা পোদ্দার, এমিলিয়া চন্দ্রা গোমেজ, ছাদিকা স্বর্নালী পুতুল, এঞ্জেলিনা পিয়ানা রোজারীও এ বং মিথুন চক্রবর্তী।