Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬ , ২:২৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৫, ২০২৬ , ১২:৪০ অপরাহ্ণ

মঠবাড়িয়ায় ৮০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

লেখকঃ আজকালের কণ্ঠ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৮০ পিস ইয়াবাসহ মোঃ হালিম চকিদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মঠবাড়িয়া থানার ১ নম্বর টিকিকাটা ইউনিয়নে জনৈক রাজেনের দোকানের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এসআই শৌরভ দাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট করুন