ভালোবাসা কেবল শব্দের অলঙ্কার নয়, আত্মত্যাগের এক মহান নিদর্শন—এ সত্যকে আবারও নতুন করে প্রমাণ করলেন প্রধানশিক্ষক মন্দিরা রানী পাল। কিডনি রোগে আক্রান্ত স্বামী গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পালকে সুস্থ করে তুলতে নিজের একটি কিডনি দেওয়ার অভাবনীয় সিদ্ধান্ত নিয়ে আজ তা স্থাপন করা হচ্ছে।
২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই শিক্ষক দম্পতির সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। কিন্তু ২০১৯ সালে হঠাৎ শুরু হওয়া কিডনি রোগ যেন সুখের সংসারে এক কালো ছায়া ফেলে। দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসার পর চিকিৎসকেরা সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। সম্ভাব্য সর্বত্র চেষ্টা করেও উপযুক্ত ডোনার না পেয়ে শেষ পর্যন্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি অঙ্গ বিলিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন মন্দিরা রানী পাল।
আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। পরবর্তীতে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ২৯ সেপ্টেম্বর থেকে তাদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়। ওই হাসপাতালের ডিপার্টমেন্ট অফ ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লাটেশন , রোবাটিক এন্ড ইউরোঅনকোলজির চেয়ারম্যান ডাক্তার প্রেফেসর অনন্ত্ কুমার তত্ত্বাবধানে চিকিৎসা অব্যাহত থাকে। দীর্ঘদিন ফলোআপের পর আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের সময় সকাল আটটায় ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতাল কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচারের শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এই দম্পতির ত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর থেকে প্রশংসার জোয়ার বইছে। নেটিজেনরা মন্দিরা রানী পালের এই মানবিক উদ্যোগকে সেলুট জানিয়ে দম্পতির দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছেন। ত্যাগের এই মহান দৃষ্টান্ত সমাজে সম্পর্কের গভীরতা ও মানবিক ভালোবাসার এক নতুন অধ্যায় হয়ে থাকবে। দম্পতিটি তাদের এই জীবনসংগ্রামে দেশবাসীর কাছে আশীর্বাদ ও দোয়া চেয়েছেন।
আজকালের কন্ঠ/আর বি