Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬ , ৭:২৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৩, ২০২৬ , ৬:১২ অপরাহ্ণ

ডোমার পৌরসভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন

লেখকঃ ডোমার (নীলফামারী) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহের অংশ হিসেবে নীলফামারীর ডোমার পৌরসভায় তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ ও শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ডোমার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চান্দিনা পাড়া গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তম্বী।

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী কার্যক্রমে ওই এলাকার মেহেরুল ইসলামের স্ত্রী আর্জিনা বানুর নাম তালিকাভুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদ মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী, সাবেক ছাত্রনেতা রায়হানুল আলম ইউসুফ প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে অতিথিরা ডোমার পৌরসভায় নিয়োজিত একজন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারীর মধ্যে পরিচয়পত্র বিতরণ করেন।

এ কার্যক্রমের মাধ্যমে পরিবারের আর্থসামাজিক অবস্থা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন