বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ খোকন ফরাজি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ২৩ নভেম্বর রাত ১টা ৩০ মিনিটে বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর রূপাতলী, কারিগর বিড়ি ব্রাঞ্চ রোডে কমল স্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ খোকন ফরাজি উত্তর রূপাতলী, কারিগর বিড়ি ব্রাঞ্চ রোড, ২৫ নম্বর ওয়ার্ড, বরিশাল সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ সুলতান ফরাজি।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিএমপি মিডিয়া সেল।
আজকালের কন্ঠ/আর বি