Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬ , ৫:৩৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৩, ২০২৬ , ৫:১০ অপরাহ্ণ

মঠবাড়িয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লেখকঃ পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আতাউর রাব্বির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমীন দুলাল।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ রুহুল আমীন দুলাল উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর থাকার আহ্বান জানান। পাশাপাশি অপরাধ দমনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় মঠবাড়িয়ার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন