Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬ , ৫:২৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৩, ২০২৬ , ৪:৪২ অপরাহ্ণ

বরিশাল বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সঙ্গে বিসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

লেখকঃ জামাল কাড়াল, বিশেষ প্রতিনিধি

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহমুদুল ইসলাম।

আজ ২৩ নভেম্বর, সোমবার নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বরিশালের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়, কলেজ ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষা ও নগর উন্নয়নে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে তাঁরা মতবিনিময় করেন। এ সময় উভয়েই শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও নগর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় এবং সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে সরকারি বিএম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জাবের আহমেদসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন