জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটা টেররিস্ট রাজনৈতিক দল। একটা টেররিস্ট যারা সন্ত্রাস করে। যারা নৈরাজ্য করে। যারা আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়। যারা গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করে। হেলপার-ড্রাইভারকে যারা পুড়িয়ে মারে। তারা কি কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে।
এই সন্ত্রাসী দলের বিরুদ্ধে আজকে আমরা ক্ষমতায় এসেছি মাত্র আট মাস। আট মাস না যেতে আমাদের আজকে রাস্তায় নামতে হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এখানে শুধু বিএনপি নয়। আমি সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই। প্রিয় দেশবাসী, এই ১৮-২০টা বছর যে গণতন্ত্রের জন্য, যে ভোটের অধিকারের জন্য আপনারা সংগ্রাম করেছেন, যে ভোট গত ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হয়েছে, এই ১২ই ফেব্রুয়ারি থেকে আজকে ১৭ তারিখে আমরা শপথ নিয়েছি। আজকে মাত্র আট মাস।
এই আট মাসএখনও প্রায় সাড়ে চার বছরের কাছাকাছি সময় দেরি আছে। আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। কার বিরুদ্ধে? এই সন্ত্রাসী রাজনৈতিক দল যারা, এই ১৭টা বছর এই নাটোরসহ সারা বাংলাদেশের মানুষকে তারা জিম্মি করে রেখেছে। আমরা সন্ত্রাস, অগ্নি কান্ড আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া, মানুষকে পুড়িয়ে ফেলা এই রাজনীতি বিএনপি করে না, তারেক রহমান করে না, খালেদা জিয়াও কখনো করে না।
হুইপ দুলু আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান চেয়েছিলেন ৫ই আগস্টের আগে আর উনি ফিরবেন না। উনি বারবার বলেছেন, ৫ই আগস্টে যা করেছে আমরা ভুলে যেতে চাই। কিন্তু কী করবো, আওয়ামী লীগ তো ভুলতে পারে না। আওয়ামী লীগ ৫ই আগস্টের আগের কাহিনি আবার বাংলাদেশের মানুষের মধ্যে আবার নতুন করে জাগিয়ে তুলতে চায়।
আমাদের নেতা তারেক রহমান বলেছেন এবং বিরোধীদলের নেতা বলেছেন পার্লামেন্টে গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, মতভেদ থাকতেই পারে সরকার-বিরোধীদের; কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মতপার্থক্য নেই। আমার জামায়াত, এনসিপি সকল রাজনৈতিক দল যেভাবে ৫ই আগস্ট ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে আমরা নামিয়েছি দেশের জনগণ, ঠিক একইভাবে আগামী ডিসেম্বর মাস, বিজয়ের মাস, আমরা সারামাস নাটোরের জনগণকে নিয়ে আমরা রাস্তায় থাকবো।
তিনি আজ সোমবার বেলা ১১ টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের কানাইখালী এলাকায় প্রেসক্লাবের সামনে নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগনের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিল ফরহাদ আলী দেওয়ান শাহীন,নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন সহ দলের নেতৃবৃন্দ।
এরআগে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
আজকালের কন্ঠ/আর বি