বাঁশগাড়ী ইউনিয়নের ভবানীশংকর গ্রামে জেলা পরিষদের বরাদ্দে মাদ্রাসা ও জামে মসজিদে যাওয়ার জন্য ইটের রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে স্থানীয় কিছু সমস্যার কারণে নির্ধারিত রাস্তার নির্মাণকাজ বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ে।
এ অবস্থায় বাবুল আকন নিজস্ব অর্থায়নে বিকল্প মাটির রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ৮টায় স্থানীয় মুরব্বিদের নিয়ে আলোচনা করে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে নেওয়া এ উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন বাবুল আকন।
আজকালের কন্ঠ/আর বি