Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২২, ২০২৬ , ৬:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২২, ২০২৬ , ৫:০৮ অপরাহ্ণ

চুরির অপবাদে শিকল পরিয়ে গ্রাম ঘোরানো বৃদ্ধকে সহযোগিতার হাত বাড়ালেন জেলা প্রশাসক

লেখকঃ পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগরে চুরির অপবাদে শারীরিক নির্যাতনের পর বৃদ্ধের গলায় শিকলের সাথে সুপারির ছড়ি ও কলার কাদি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই অমানবিক ও হৃদয়বিদারক ঘটনাটি ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমনের নজরে আসে। তিনি ব্যক্তিগত সহযোগিতাসহ জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করেন।

শনিবার (২১ নভেম্বর) জেলা প্রশাসক জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ভুক্তভোগী ঐ বৃদ্ধ রুহুল আমিন (৭৫)কে ডেকে ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য ও তার স্ত্রীর সামনে উপ-প্রশাসনিক কর্মকর্তা মো: শাহ আলমের মাধ্যমে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। এছাড়া আত্মনির্ভরশীলতার জন্য চায়ের দোকান বা ছোট়খাটো ব্যবসা করতে চাইলে ব্যবস্থা করা হবে বলে ও আশ্বাস দেন।

এ ব্যাপারে ৪ নং ইন্দুরকানি সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, গত সোমবার ঘটনাটি জানার পর আমি ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে তার বাড়িতে যাই এবং সরেজমিনে দুর্দশার চিত্র দেখে আমি আমার সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করি। এছাড়া জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাকে সহযোগিতার জন্য চেষ্টা করি।চেষ্টার ফলস্বরপ বৃদ্ধ রুহুল আমিনকে নগদ ১০ হাজার টাকা সহায়তা করা হয় এবং ছোটখাটো ব্যবসা করতে চাইলে সহায়তা করা হবে বলে ও জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, জেলা প্রশাসক মহোদয়ের সহানুভূতির ফলস্বরূপ তার দেয়া নগদ ১০ হাজার টাকা ভুক্তভোগী রুহুল আমিনের হাতে তুলে দিলাম। এছাড়া আত্মনির্ভরশীলতার জন্য ছোটখাটো ব্যবসা করতে চাইলে সহযোগিতা করা হবে বলে ও জেলা প্রশাসক মহোদয় আশ্বস্ত করেছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন