Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২১, ২০২৬ , ১১:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২১, ২০২৬ , ৫:৫৫ অপরাহ্ণ

শিবচরে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

লেখকঃ মোঃখান ই আজম, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিবচর উপজেলা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ এশা কামাল জামান মোল্লার পক্ষে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা ক‌রেন পৌর বিএন‌পির সা‌বেক যুগ্ম আহ্বায়ক ছাইদুজ্জামান না‌ছিম।

মিলাদ ও দোয়া মাহফিলে জনাব তারেক রহমানের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এ সময় শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন