Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২২, ২০২৬ , ১১:১৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২১, ২০২৬ , ৪:৫৭ অপরাহ্ণ

বান্দরবানে সশস্ত্র বাহিনী দিবস–২০২৬ উদযাপন

লেখকঃ মো.জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নানা আয়োজনে দিবসটি পালিত হয়। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ নভেম্বর এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত অভিযানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ নতুন গতি লাভ করে, যা চূড়ান্ত বিজয়ের পথকে আরও সুদৃঢ় করে।

এই ঐতিহাসিক দিনের তাৎপর্য ও চেতনাকে ধারণ করে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, সশস্ত্র বাহিনীর অবদান ও দেশপ্রেমের চেতনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও দেশপ্রেমকে উৎসাহিত করা হয়।

মহান মুক্তিযুদ্ধের গৌরব, সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন