বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সাফকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আলীকদম প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা। এসময় উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া, জনজীবনের মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, পাহাড় ও মাটি কাটারোধ, অবৈধ ইটভাটা বন্ধ এবং সাংবাদিকদের নিরাপত্তাসহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।
সাক্ষাৎ শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফটোসেশন হয় পরে মতবিনিময় কালে ইউএনও সৈয়দ সাফকাত আলী বলেন, আলীকদম উপজেলার শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন, স্থানীয় জনগণের জীবনমান সমুন্নত করা এবং সরকারের গৃহীত সকল কর্মসূচি ও উন্নয়নমূলক উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নে তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, পাহাড় ও মাটি কাটার মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অবৈধ ইটভাটা বন্ধ, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপজেলার পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রশাসন দৃঢ়ভাবে কাজ করবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো প্রশাসনের নজরে আনার ক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্ব দেন।
এসময় উপস্থিত ছিলেন আলীকদম প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিন প্রতিনিধি এস এম জিয়াউদ্দিন জুয়েল, সহ-সভাপতি ও বিজনেস বাংলাদেশ প্রতিনিধি দীপু তঞ্চঙ্গা, সহ-সভাপতি ও দৈনিক আমাদের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ, সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু জুয়েল নুরখান, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয় টিভি প্রতিনিধি হাবিবুর রশিদ হিমন, কোষাধ্যক্ষ ও দৈনিক নববাণী প্রতিনিধি আতিকুর রহমান, দৈনিক দিনকাল প্রতিনিধি নুরুচ্ছফা ভূঁইয়া বাবু, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি জমির উদ্দিন, অগ্রযাত্রা প্রতিদিন প্রতিনিধি মো. হাশেম।
আরও ছিলেন, দৈনিক কালবেলা প্রতিনিধি সুজন চৌধুরী, দৈনিক আজকালের কণ্ঠ প্রতিনিধি মো. জয়নাল আবেদীন পূর্বদেশ প্রতিনিধি মেহেদী হাসান রানা, দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি মো. শাহেদ, দৈনিক সাঙ্গু প্রতিনিধি আরফাতুল ইসলাম বাংলাধারা আলীকদম প্রতিনিধি আতাউল্লাহ, দৈনিক দেশরূপান্তর আলীকদম প্রতিনিধি মো. তারেক, দৈনিক সোনালী কন্ঠ আলীকদম প্রতিনিধি মো. জিসানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
নবাগত ইউএনও’র সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কে উপজেলার উন্নয়ন, জনকল্যাণ এবং গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন উপস্থিত স্থানীয় সাংবাদিকরা।