Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২০, ২০২৬ , ৩:০৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৯, ২০২৬ , ৭:২৬ অপরাহ্ণ

সাতক্ষীরা সদরে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও যৌথ বাহিনীর বিশেষ নজরদারি

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। সম্প্রতি সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন অঞ্চল এবং সাতক্ষীরা পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই সমন্বিত অভিযান চালানো হয়। ​সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অর্ণব দত্ত এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলুর নেতৃত্বে এই বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে আরও অংশ নেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ তাওহীদুল হাসান, সুশান্ত চন্দ্র সেন, কনোজ দেওয়ান, মো. আবিদ আল আজিজ এবং সুবর্ণ মোহন ভাওয়াল।

​সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রশাসনের এই যৌথ তৎপরতা কার্যকর ভূমিকা রাখবে। জেলার শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে আগামীতেও এ ধরনের নিয়মিত টহল ও নজরদারি অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন