নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল পাঁচটায় উপজেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপু খানের নেতৃত্বে মিছিলটি গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মিছিলে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শিপলু খান বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারাদেশে যেভাবে নৈরাজ্য শুরু করেছে, তাতে চরম অশান্তিতে পড়েছে দেশ ও দেশের সাধারণ মানুষ। তাদের এই নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।”
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি