নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির মরহুম মোতাহার হোসেন প্রধানের পুত্র বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন তানু প্রধানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় প্রধানপাড়া মাঠে তাঁর জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে পারিবারিক ও স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ সময় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী, পুলিশ সদস্য, সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন তানু প্রধানের মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজকালের কন্ঠ/আর বি