মাত্র ৫ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে হবিগঞ্জের ‘খবর পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক হুমায়ুন কবিরকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, একজন সম্পাদককে এভাবে হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়, এটা স্রেফ গণমাধ্যমের কন্ঠরোধ করা ছাড়া বিকল্প কিছুই নয়।
এদিকে চকরিয়ার সাংবাদিক এম গিয়াস উদ্দিনকে ২০২৪ সালে একটি টমটম পোড়ানোর মামলায় গ্রেফতার নিছক হয়রানি ছাড়া অন্য কিছু নয়।
তিনি বলেন, সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। হুমায়ুন কবিরের ক্ষেত্রেও একটি কুচক্রী মহল তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছে।
বিবৃতিতে বিএমএসএফ এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হুমায়ুন কবিরের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানায়।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, অবিলম্বে সাংবাদিকদের কণ্ঠরোধ ও হয়রানি বন্ধ না হলে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।
আজকালের কন্ঠ/আর বি