নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সারা দেশব্যাপী আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রদল মোটরসাইকেল শোভাযাত্রা বের করে।
উপজেলা ছাত্রদলের দলীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সারা দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শোডাউন দেওয়া হয়।মোটরসাইকেল শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আটটি ইউনিয়নের প্রধান প্রধান সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা শোড়াউন করেছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ ও সদস্য সচিব মাসুদ রানা চপলের নেতৃত্বে প্রায় ৩ শতাধিক মোটরসাইকেলের শোড়াউন করে। আরামনগর বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু করা। শোড়াউন শেষে নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে এ শোডাউনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ সময় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন বাবু, জনি মিয়া, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ও ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় সহস্রাধিক নেতাকর্মী মোটর সাইকেল শোড়াউনে অংশগ্রহণ করেন।
আজকালের কন্ঠ/আর বি