Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২০, ২০২৬ , ৩:০৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৯, ২০২৬ , ৪:৩০ অপরাহ্ণ

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে খালিয়াজুরীতে বিএনপির বিক্ষোভ মিছিল

লেখকঃ সুশীল আচার্য্য,নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশে আওয়ামী লীগের চলমান নাশকতার প্রতিবাদে নেত্রকোনার খালিয়াজুরীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি বের করা হয়। পরে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে মিছিলটি শেষ হয়।

মিছিল পরবর্তী বক্তব্যে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ডাকা লকডাউন জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে। প্রয়োজনে তাদেরই লকডাউনের মুখে পড়তে হবে।

নেতারা আরও বলেন, খালিয়াজুরী উপজেলা বিএনপি শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। ফ্যাসিবাদের উত্থান খালিয়াজুরীর মাটিতে কোনোভাবেই হতে দেওয়া হবে না।

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

এ সময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান কেষ্ট, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান আজিমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন