Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬ , ১০:১১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৮, ২০২৬ , ১০:০৬ অপরাহ্ণ

ববিতে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৬ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর

লেখকঃ আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (বিবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর ও টেঁনে-হিঁচড়ে করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে তাদের আটক করা হয়। আটকের পরে বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ আওয়ামীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

আটককৃত কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, অর্থদপ্তরের উপ-পরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান ও অর্থ দপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক, ও রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকে টেনে হিঁচড়ে প্রক্টর অফিসে নেয়ার চেষ্টা করা হয়।

আটকৃত কর্মকর্তাদের সাথে হলে তারা জানান, “আমাদেরকে অফিস থেকে মারধর করে তুলে নিয়ে প্রক্টর অফিসে আটক রাখা হয়েছে।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগের সাথে সংশ্লিষ্টতা রয়েছে এসব কর্মকর্তাদের তার এখন পর্যন্ত দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে পায়তারা করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এজন্য তাদেরকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নিবে।

কয়েকজন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে নেয়ার সময় তার চশমা ভেঙে ফেলা হয়েছে কারো শার্ট ছিড়ে ফেলা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, “শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বাংলাদেশের সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী ফ্যাসিস্টের যেসব দোসর রয়েছে, তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গতকাল গোপালগঞ্জে তারা থানা জ্বালিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিস্টের দোসর রয়েছে, তারাও নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসব হতে দেব না।”

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, “দেশনায়ক তারেক রহমান আপনাদের একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। আপনারা সেই সুযোগ লুফে নেননি, বরং বেছে নিয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ডকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই এসব মেনে নেবে না।

সেই জায়গা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে অবস্থান নিয়েছি, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের নিধন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, আপনারা জানেন সারাদেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও এধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় এই ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধিমোতাবেক বয়বস্থা নেয়া হবে বলে জানান তিনি।

প্রিন্ট করুন