Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬ , ১০:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৮, ২০২৬ , ১০:০১ অপরাহ্ণ

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল

লেখকঃ সুশীল আচার্য্য,নেত্রকোনা প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নেত্রকোণায় বিএনপি ও ভাতৃপ্রতিম সংগঠন বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার দুপুরে শহরের ছোটবাজারের দলীয় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিলকারীরা আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

মিছিলে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনিসহ স্থানীয় নেতা- কর্মীরা অংশ নেন।

প্রিন্ট করুন