Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬ , ১:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৮, ২০২৬ , ৩:০৫ অপরাহ্ণ

দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) অবৈধভাবে কর্তনের অপরাধে মোঃ সোহেল (৪২) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত মোঃ সোহেল হোসেনপুর গ্রামের শাহজানের ছেলে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন বলেন, “কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটির উপরিভাগের উর্বর মাটি কর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রিন্ট করুন