Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬ , ১:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৮, ২০২৬ , ১২:৫৪ অপরাহ্ণ

নেছারাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে চারটি করাতকলে বিশ হাজার টাকা জরিমানা

লেখকঃ পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে কাগজপত্রের মেয়াদ শেষ হওয়া ও নবায়ন না থাকায় চারটি করাতকলকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার জগন্নাথকাঠি এলাকায় দুটি এবং গণমান এলাকায় দুটি করাতকলে অভিযান চালিয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, করাতকল গুলোর প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেলেও সেগুলো নবায়ন করা হয়নি। এ কারণে সংশ্লিষ্ট চারটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ বলেন, “করাতকল পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা বাধ্যতামূলক। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই। নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের কাগজপত্রের মেয়াদ শেষ হয়েছে, সেগুলো দ্রুত নবায়ন করতে হবে। আইন অমান্য করে প্রতিষ্ঠান পরিচালনা করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন,”আইন মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম চলমান থাকবে।”

প্রিন্ট করুন