Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬ , ৪:২৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৭, ২০২৬ , ৪:০৮ অপরাহ্ণ

বরিশাল নগরীতে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা, দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

লেখকঃ জামাল কাড়াল, বিশেষ প্রতিনিধি

বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ ও সদর রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর ওই দুই এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারা অনুযায়ী ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া যেসব ব্যবসায়ী এখনো তাদের ট্রেড লাইসেন্স নবায়ন করেননি, তাদের দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়েছে।

নগরীতে ব্যবসা-বাণিজ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন