Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬ , ১২:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৭, ২০২৬ , ১২:০৫ অপরাহ্ণ

নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

নওগাঁয় দিনব্যাপী টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এ আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী।

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ৬৪ জন টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক অংশগ্রহণ করেন।

দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন দিক, বিশেষ করে টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ের নানা বিষয় নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। এতে বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, সিনিয়র সাংবাদিক মহসীন উল হাকিম, জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মো. কায়েস উদ্দিন, শফিক ছোটন, হারুন অর রশিদ ও এম আর রকি প্রমুখ।

পরে সোমবার সন্ধ্যায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল করিম তরফদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মহসীন উল হাকিম, সংগঠনটির সাধারণ সম্পাদক শফিক ছোটন, সাংবাদিক মো. কায়েস উদ্দিনসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সাংবাদিকরা।

আজকালের কন্ঠ/ আর এস

প্রিন্ট করুন