Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬ , ১০:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৭, ২০২৬ , ৯:৫৬ পূর্বাহ্ণ

পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণাঃ সভাপতি রুমী ও সম্পাদক রিমু

লেখকঃ আজকালের কণ্ঠ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পটুয়াখালী জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত আংশিক কমিটিতে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী’কে সভাপতি এবং মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি আল আমিন সুজন, সহসভাপতি নুরুল ইসলাম লিটন গাজী, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

১৬ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে পটুয়াখালী জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটির অনুমোদনসংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

প্রিন্ট করুন