Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬ , ৪:১২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৬, ২০২৬ , ৩:৪৫ অপরাহ্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, উৎসবমুখর পরিবেশে ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন

লেখকঃ বিশেষ প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাছুম অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।

এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউট্যাবের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, একাডেমিক পরিবেশ, শৃঙ্খলা ও নিয়মকানুন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথচলা সুন্দর, সাফল্যমণ্ডিত ও সম্ভাবনাময় করে তোলার প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন