নেত্রকোনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিজের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক শামীমা সুলতানা।
সোমবার দুপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ২১ বছর ১০ মাস ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তিনি শিক্ষকতা করে আসছেন।সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল এবং সাংবাদিক পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি তাঁকে জড়িয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, তাঁর এমপিওভুক্তির বিষয়টি নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে উচ্চ আদালতে মামলা হয়েছে এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি মহাপরিচালকের কাছে ন্যস্ত হয়। পরবর্তীতে মহাপরিচালক তাঁর এমপিও বহাল রেখেছেন বলেও দাবি করেন তিনি।
এ সময় প্রধান শিক্ষকের বক্তব্যেরও প্রতিবাদ জানান ওই শিক্ষক।
সংবাদ সম্মেলনে তিনি তাঁর বিরুদ্ধে প্রচারিত মিথ্যা ও মানহানিকর তথ্য প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আজকালের কন্ঠ/আর বি