Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬ , ১:২৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৬, ২০২৬ , ১২:৫৭ অপরাহ্ণ

দিনাজপুর সীমান্তে নিরাপত্তা জোরদার, থার্মাল ড্রোনে নজরদারি বাড়িয়েছে ৪২ বিজিবি

লেখকঃ দিনাজপুর জেলা প্রতিনিধি

সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদারের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে বাহিনীটি। রাতের অন্ধকারে নজরদারি কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নিয়েছে এবং থার্মাল ড্রোন ব্যবহারের কার্যক্রম বাড়াচ্ছে বিজিবি।

সোমবার (১৬ নভেম্বর) ৪২ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করছে বিজিবি। পাশাপাশি সন্দেহজনক গতিবিধি শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষায় সাংবাদিকসহ স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তির চলাচল বা অবৈধ পারাপারের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কোনো পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন